নিজস্ব প্রতিবেদ
নওগাঁর বদলগাছিতে-১৩০৬-২০২৬ইং চার মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১১-০৬-২০২৬ ইং তারিখ মঙ্গলবার বৈকাল ৩:০০ ঘটিকায় উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে নওগাঁ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির নেতৃত্বে অভিযান পরিচালনা কালিন সময়ে মাদক সেবনরত অবস্থায় চার জন মাদক সেবিকে আটক করে। আটক প্রাপ্তরা হলো ১. শ্রী নিখিল চন্দ্রের ছেলে, পলাশ চন্দ্র (৫৬),২. মোঃ দেলায়ার হোসেনের ছেলে সিফাত হোসেন (২২), ৩. গোলাম মোস্তফার ছেলে, মোঃ রফিকুল ইসলাম, ৪. বেলাল হোসেনের ছেলে মোঃ সুজন হোসেন, তারা সকলেই বদলগাছি উপজেলার সেনপাড়া গ্রামের বাসিন্দা।
জেলা মাদক নিয়ন্ত্রন অফিস সূত্রে জানা যায়, পরবর্তীতে সেখানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিগনের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রন অফিসের এস.আই মোঃ তাইজুল ইসলাম জানায়, এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান নিয়মিত চলমান রয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
সাজাপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য বদলগাছীর সচেতন মহল দেখতে চায় মাদকসেবি আটক নয় তারা দেখতে চায় মাদক ব্যবসায়ী ও তাদের গড ফাদারদের আটক।