• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিক হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার 

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

রংপুর প্রতিনিধি

রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর

আরপিএমপি, পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের নির্দেশনায় মহানগর এলাকায় অপরাধ দমন, পলাতক আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে বহুল আলোচিত মানিক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ভুট্টুকে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামি হলেন আকতারুজ্জামান ভুট্টু (সাবেক কাউন্সিলর, ৩১ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন), পিতা: মৃত পাগলা আহম্মদ, সাং- তাজহাট (শেখপাড়া), থানা- তাজহাট, রংপুর মহানগর, রংপুর। তিনি ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

উল্লেখ্য, নুরজাহান বেগম, স্বামী: মৃত সেকেন্দার আলী, সাং- পূর্ব ঘাঘটপাড়া, থানা- তাজহাট, রংপুর মহানগর, রংপুর কর্তৃক দায়েরকৃত তাজহাট থানার মামলা নং-০৩, জিআর নং-৭১, তারিখ- ০৬/০৬/২০২৫ খ্রিস্টাব্দ, ধারা- ১৪৩/১৪৮/১৪৯/১৮৬/৩০৭/৩২৪/৩২৫/৩২৬/৪৩৫/৪৩৬/৪২৭/৩৭৯/৩০২/১০৯/৩৪ পেনাল কোড-এর এজাহারনামীয় ৬৯ নং আসামি হিসেবে তিনি অভিযুক্ত ছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাজহাট থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category