নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৭ জুন: মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দেশে ফিরেই তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মমতাময়ী মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন।
শনিবার (২৭ জুন) জিয়া উদ্যানে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত, ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি তাঁর সরকারি সফরের আনুষ্ঠানিক সমাপ্তি করেন।