• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজধানী ভাটারায় অভিযানে বিদেশি পিস্তল ও ২৫টি মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name / ৬৬ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন কোকাকোলা রোডের ৩৫৬ নম্বর বাড়ির নিচতলার সিঁড়ির গোড়ার একঙটি কক্ষে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। এ সময় হেলাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজারুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানা পুলিশের একাধিক সিভিল টিম অংশ নেয়। উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও মোবাইলগুলো জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হেলালের বাড়ি হবিগঞ্জ জেলায় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ভাটারা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও মোবাইল ফোনগুলোর উৎস এবং এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category