• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কূটনৈতিক ডেস্ক

বেইজিং, ২৫ জুন: বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে চীনের রাজধানী বেইজিংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের বিখ্যাত Great Hall of the People-এ গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী (প্রিমিয়ার) Li Qiang তারেক রহমানকে ‘লাল গালিচা’ সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

রাষ্ট্রীয় এই আয়োজনে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সম্মাননা প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। চীনের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তারেক রহমানের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরের অংশ হিসেবে দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, চীনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ইঙ্গিত বহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category