• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
ফেনীর ফুলগাজীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে এমপি মিষ্টির পদত্যাগ রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নামঞ্জুর দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গুগলের সদর দফতর পরিদর্শন বাংলাদেশি প্রতিনিধিদলের শিক্ষা আধুনিকায়ন ও এআই ব্যবহারে সহযোগিতা নিয়ে আলোচনা উল্টো পথে বাইক চালানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, দম্পতির ৭ দিনের কারাদণ্ড রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক

নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার।

Reporter Name / ১১৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নীলফামারী প্রতিনিধি

পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের দিক-নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.বি.এম ফয়জুল ইসলাম (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ নীলফামারী থানা, নীলফামারী এর নেতৃত্বে নীলফামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানার একটি চৌকস পুলিশ টিম ২৫/০৬/২০২৬ খ্রিঃ রাত্রী ২১.১০ ঘটিকায় নীলফামারী থানাধীন সোনারায় সংগলশী স্কুল এন্ড কলেজ মাঠ হইতে মোটর সাইকেল চোর মোঃ সুজন ইসলাম (২৫), পিতা-মোঃ রশিদুল ইসলাম, সাং-উত্তর মুশরত কুখাপাড়া, ইউপি-সোনারায়, থানা ও জেলা-নীলফামারীতে গ্রেফতার করা হয়। তাহার দেওয়া তথ্য মতে কুখ্যাত মোটর সাইকেল চোর আব্দুল আজিজ (৩৮), পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-সোনারায় শাহপাড়া, ইউপি-সোনারায়, থানা ও জেলা-নীলফামারীতে ইং-২৬/০৬/২০২৬ তারিখ রাত্রী ০০.৩০ ঘটিকার সময় নীলফামারী থানাধীন কালিতলা বাস টার্মিনালের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আব্দুল আজিজকে নিয়া অভিযান পরিচালনা করিয়া তাহার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে ০৩ টি চোরাই মোটর সাইকেল যথাক্রমে ১। ০১ টি পুরাতন নীল রংয়ের রেজিঃ বিহীন APACHE RTR 160 CC মোটর সাইকেল যাহার চেচিস নং-PS634KE43L6A14280, ইঞ্জিন নং-OE4DK2201037, মূল্য অনুমান ১,৩০,০০০/-(এক লক্ষ ত্রিশ হাজার) টাকা, ২। ০১ টি পুরাতন কালো রংয়ের রেজিঃ বিহীন APACHE RTR 160 CC 4V মোটর সাইকেল যাহার চেচিস নং-PS637AE74N6K83240, ইঞ্জিন নং-CE7DN2701888, মূল্য অনুমান ১,৩০,০০০/-(এক লক্ষ ত্রিশ হাজার) টাকা, ৩। ০১ টি পুরাতন কালো রংয়ের Pulsar 150 CC মোটর সাইকেল যাহার রেজি নং-নীলফামারী ল-১১-৪০৮৪, চেচিস নং-MD2A11CY9KCL83652, ইঞ্জিন নং-DHYCKL65564, মূল্য অনুমান ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার পূবর্ক জব্দ করা হয়। উপরোক্ত গ্রেফতারকৃত মোটর সাইকেল চোর মোঃ সুজন ইসলাম বিরুদ্ধে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় ০১ টি চুরি মামলা এবং কুখ্যাত মোটর সাইকেল চোর আব্দুল আজিজ এর বিরুদ্ধে নীলফামারী থানাসহ বিভিন্ন থানায় মোট ১৭ টি চুরি মামলা রহিয়াছে। এছাড়াও বিশেষ অভিযান পরিচালনা করিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কুখ্যাত ভ্যান চোর একাধিক মামলার পলাতক আসামী মোঃ লাজু মিয়া (৩০), পিতা-মোঃ আলম ওরফে ডাইশা আলম, সাং-বগুলাগাড়ী গুচ্ছ গ্রাম, ইউপি-চাঁদখানা, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকে নীলফামারী সদর থানাধীন কাদিখোল ঢেলাপীর বাজার হইতে ইং-২৫/০৬/২০২৬ তারিখ রাত্রী অনুমান ১৯.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। তাহার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় ০৩ টি জিআর মুলতবী পরোয়ানা রহিয়াছে। এছাড়াও কিশোরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১১টি চুরি মামলা রহিয়াছে। অজ্ঞাতনামা মোটর সাইকেল চোরসহ অন্যান্য চোরদের সনাক্ত পূর্বক গ্রেফতারের বিশেষ অভিযান অব্যাহত আছে।

গৃহিত ব্যবস্থাঃ ধৃত আসামী মোঃ সুজন ইসলাম(২৫) ও আব্দুল আজিজ (৩৮) দ্বয়কে নীলফামারী থানার মামলা নং-৩৭, তারিখ-১৮/০৫/২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোড এবং ধৃত আসামী মোঃ লাজু মিয়া (৩০) কে নীলফামারী থানার মামলা নং-২৪, তারিখ-১৭/০৪/২০২৬, ধারা-৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category