নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে অসচ্ছল নারীদের স্বাবলম্বী ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি অসচ্ছল নারীদের মাঝে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।