• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত।

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

৪০তম ব্যাচের সফল অংশগ্রহণকারীদের সনদ প্রদান

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬:

সুফি সেন্টার আয়োজিত সুফি মেডিটেশন মেথড-এর একটি ব্যবহারিক কর্মশালা গত ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাজধানীর হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্ট, তোপখানা রোডে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় শুরু হওয়া কর্মশালাটি রাত ৯টায় শেষ হয়।

সুফি মেডিটেশন মেথড-এর উদ্ভাবক এবং সুফি সেন্টার-এর প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক পরিচালক খাজা ওসমান ফারুকী খাজাজীর পরিচালনায় আয়োজিত এ কর্মশালায় সুফি মেডিটেশন মেথডের ৪০তম ব্যাচের সফল অংশগ্রহণকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মনোচিকিৎসক অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং সহযোগী অধ্যাপক মেহেদি হাসান। এছাড়া উপস্থিত ছিলেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর-এ-মুর্শেদ।

কর্মশালায় সুফি মেডিটেশন, আত্মশুদ্ধি, মনোজাগতিক সচেতনতা, আধ্যাত্মিক মনস্তত্ত্ব এবং মানবজীবনের সামগ্রিক বিকাশে সুফি চর্চার তাৎপর্য নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সুফি সাধনার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি, ধ্যানচর্চার ব্যবহারিক দিক এবং ব্যক্তির অন্তর্জগৎ বিকাশে এর ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়।

সুফি মেডিটেশন মেথড একটি সুসংগঠিত ও প্রশিক্ষণভিত্তিক ধ্যানচর্চা পদ্ধতি। এর মূল লক্ষ্য মানুষের অন্তর্জগতের সচেতনতা বৃদ্ধি, আত্মোপলব্ধি, মানসিক প্রশান্তি, আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক বিকাশের পথকে সুগম করা। সুফি সেন্টার দীর্ঘদিন ধরে এ পদ্ধতির নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও জ্ঞানচর্চা কার্যক্রম পরিচালনা করে আসছে।

৪০তম ব্যাচের অংশগ্রহণকারীদের সনদ প্রদানের মধ্য দিয়ে সুফি মেডিটেশন মেথডের প্রশিক্ষণ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়। অনুষ্ঠানে এ পদ্ধতির শিক্ষা ও গবেষণার পরিসর সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে এর পরিচিতি ও কার্যক্রম বিস্তারের প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category