নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকার উদ্দেশ্যস্থল থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।
স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বিশেষ এই যৌথ প্রশিক্ষণ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।
তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে আয়োজিত এ মহড়ায় যৌথ অভিযান পরিচালনা, সমন্বিত সক্ষমতা ও বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
মহড়া পরিদর্শন ও সংশ্লিষ্ট কার্যক্রম শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।