• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জেএসএস এর মানববন্ধন ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান।

মোঃ সোহাগ ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ / ১৩৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ সোহাগ ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস)। বুধবার (০৭ মে ২০২৬) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই গণমাধ্যমের মর্যাদা আরও সুসংহত করা সম্ভব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ, ভাইস চেয়ারম্যান লায়ন এবিএম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব মোঃ হাসান আলী ও সাব্বির আহমেদ হাজরা, ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলতা হোসেন অমি, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক, ক. ইয়াসিন মোহাম্মদ তুহিন, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এবং সাহিত্য বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাকিল আল ফারুকী, সদস্য ইমরান হোসেন রাকিব , সদস্য মোছাঃ ফারজানা আক্তার, গাজীপুর জেলা কমিটির সহ সভাপতি শেখ কামরুল হাসান শাহা সহ কেন্দ্রীয়, ঢাকা বিভাগ ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ নূর ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমানুষের কথা রাষ্ট্রের কাছে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। তাই সাংবাদিকদের নিজেদের অধিকার রক্ষায়ও ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে সাংবাদিকতা করতে পারলে কোনো শক্তিই সাংবাদিক সমাজকে পিছিয়ে রাখতে পারবে না। আমাদের এক নীতিতে, এক কাতারে থেকে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি সংহতি প্রকাশ করেন। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category