• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকী সপ্তম ও অষ্টম প্রকাশনীর মোড়ক উন্মোচন।

Reporter Name / ৩৯৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ রেজাউল ইসলাম, রিপোর্টারঃ

১০ মে ২০২৬ রবিবার,সুফি সেন্টার প্রকাশিত প্রখ্যাত সুফি গবেষক, খাজা ওসমান ফারুকী রচিত গবেষণাধর্মী গ্রন্থ “সুফিনামা : তাসাউফের দর্শন, ঐতিহ্য ও চেতনার জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ” এবং সুফি কাব্যগ্রন্থ “অস্তিত্বের আদিম সুর”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সুফিনামা” গ্রন্থের ভূমিকা লেখক এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে আরবি, উর্দু, ইসলামিক স্টাডিজ ও ফারসি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা তাসাউফ, আধ্যাত্মিক দর্শন, সাহিত্য ও মানবিক চেতনার বিকাশে গবেষণাধর্মী ও সৃজনশীল গ্রন্থ রচনার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা “সুফিনামা” গ্রন্থকে বাংলা ভাষায় তাসাউফ বিষয়ক জ্ঞানতাত্ত্বিক ও দার্শনিক আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন। পাশাপাশি “অস্তিত্বের আদিম সুর” গ্রন্থের কবিতাগুলোকে আত্মঅন্বেষণ, প্রেম, ধ্যান ও আধ্যাত্মিক অনুভবের গভীর কাব্যিক প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়।

সুফি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, জ্ঞান, আধ্যাত্মিকতা, মানবিক মূল্যবোধ ও তাসাউফ চর্চাকে সমকালীন প্রজন্মের কাছে অর্থবহ, প্রজ্ঞাসম্পন্ন ও গবেষণাভিত্তিকভাবে উপস্থাপনের লক্ষ্যেই এ ধরনের গবেষণা ও সাহিত্যকর্ম প্রকাশ করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবপ্রকাশিত গ্রন্থদ্বয়ের সার্বিক সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category