• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

Reporter Name / ৪৫৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আব্দুর রহমান মন্ডল শ্রীপুর।

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মে ) রাত আটটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা নিউ জামালপুর গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর দোকানে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকিতে পণ্য কেনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে একদল ‘সন্ত্রাসী’ দোকানে এসে অতর্কিত হামলা চালিয়ে গোলাগুলি শুরু করে ও দোকানের ব্যাপক ভাঙচুর চালায় ।

‘সন্ত্রাসী’দের ছোঁড়া গুলিতে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি নাছির আহম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তের পর পুরো বিষয় জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category