স্টাফ রিপোর্টারঃ
আজ মঙ্গলবার (১২ মে ২০২৬) গোলাম মোহাম্মদ কাদের জাতীয় আইনজীবী ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনের শাসন, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
জাতীয় আইনজীবী ফেডারেশনের নেতৃবৃন্দ দেশের বিচার ব্যবস্থা, আইনজীবীদের পেশাগত নানা সমস্যা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এসময় তারা আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জাতীয় পার্টি ও জাতীয় আইনজীবী ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।