জামালপুর জেলা প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত
১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দে জামালপুর জেলা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জামালপুর সদর থানার অভিযানে ৪২ কেজি গাঁজা উদ্ধার করে ২ জনকে গ্রেফতার করা হয়। একই দিনে সরিষাবাড়ী থানার বিশেষ অভিযানে ২৮ গ্রাম হেরোইনসহ আরও ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জামালপুর জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা বদ্ধপরিকর।