যশোর প্রতিনিধি
জাতীয় পার্টিকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এবং দলের চেয়ারম্যান জি.এম. কাদেরের নির্দেশনায় সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে যশোরে জাতীয় পার্টির এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম কাদের-এর নির্দেশনায় দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনুর রাব্বী চৌধুরী রুমান, যিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল আহাদ চৌধুরী শাহীন এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টির অবস্থান আরও সুদৃঢ় করতে সংগঠনকে ঢেলে সাজানো হচ্ছে। এ লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান তারা।
সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচিতে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।