• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান থেকে ৬৩০টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে এমভি মালয়েশিয়া স্টার

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি

জাপান থেকে আমদানিকৃত ৬৩০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে মালয়েশিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি মালয়েশিয়া স্টার। জাহাজটি বন্দরের নির্ধারিত জেটিতে নোঙর করার পরপরই গাড়ি খালাসের কার্যক্রম শুরু হয়েছে। একই ধরনের গাড়িবাহী চালান নিয়ে এর আগেও এমভি মালয়েশিয়া স্টার নিয়মিতভাবে মোংলা বন্দরে এসেছে।

বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকৃত গাড়িগুলোর মধ্যে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের প্রাইভেটকার ও মাইক্রোবাস রয়েছে। খালাস শেষে গাড়িগুলো বন্দরের কার ইয়ার্ডে সংরক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় শুল্ক ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমদানিকারকদের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত পরিবহনের সুবিধা থাকায় আমদানিকারকদের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ আশা করছে, এই চালানের গাড়ি খালাস দ্রুত সম্পন্ন হবে এবং ভবিষ্যতেও মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানির প্রবণতা আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category