• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটবল খেলা হারাম নাকি জায়েজ? জানালেন ডা. জাকির নায়েক

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কূটনৈতিক ডেস্ক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা ডা. জাকির নায়েক ফুটবল খেলা ইসলামে হারাম নাকি জায়েজ—এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, সাধারণভাবে ফুটবল খেলা হারাম নয়; বরং এটি শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সহায়তা করে। তবে খেলাটি এমনভাবে খেলতে হবে যাতে তা ইসলামের বিধান-বিরোধী কোনো কাজের কারণ না হয়।

ডা. জাকির নায়েকের মতে, কোনো খেলাধুলা যদি মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং কুরআন-সুন্নাহবিরোধী কাজে উৎসাহিত না করে, তাহলে তা বৈধ। সেই হিসেবে ফুটবল খেলা নিজেই হারাম নয়।

 

তবে পেশাদার ফুটবলকে ঘিরে কিছু শরিয়তগত উদ্বেগের কথাও উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে সতর রক্ষা, নামাজ আদায়ে বিঘ্ন, অতিরিক্ত দলাদলি, আঘাতের ঝুঁকি এবং বিভিন্ন অনৈসলামিক পরিবেশে জড়িয়ে পড়ার সম্ভাবনার বিষয়গুলো নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে বলে জানান তিনি।

 

ডা. জাকির নায়েক বলেন, একজন খেলোয়াড় যদি ইসলামের ফরজ বিধানগুলো যথাযথভাবে পালন করেন এবং হারাম কাজ থেকে বিরত থাকেন, তাহলে সাধারণ পর্যায়ে ফুটবল খেলা বা পেশা হিসেবে গ্রহণ করাও জায়েজ হতে পারে। তবে আন্তর্জাতিক ও উচ্চপর্যায়ের ফুটবলে ধর্মীয় বিধান মেনে চলা কঠিন হয়ে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

 

তার ভাষায়, ফুটবল একটি উপকারী ও স্বাস্থ্যসম্মত খেলা। তাই ইসলামের সীমারেখা মেনে খেললে ফুটবলকে হারাম বলার সুযোগ নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category