কূটনৈতিক ডেস্ক
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন ২০২৬) গ্রেট হল অব দ্য পিপলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য, কূটনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
তারেক রহমানের এই চীন সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরের বিভিন্ন পর্যায়ে দুই দেশের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে তাঁর একাধিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, এর আগে চীনের শীর্ষ নেতাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা