নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৫ জুলাই: প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় পিজিআরের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে তাদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী পিজিআর সদর দপ্তর প্রাঙ্গণে একটি স্মারক নিমগাছের চারা রোপণ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং পিজিআরের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, পিজিআরের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।