নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৬ জুলাই ২০২৬: রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার (৬ জুলাই) দলের প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন প্রেসিডিয়াম সদস্যরা।
সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।