• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

শোক বার্তা) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার ও বিএনপির বর্ষীয়ান নেতা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শোক। 

Reporter Name / ১৮০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

(শোক বার্তা)

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার ও বিএনপির বর্ষীয়ান নেতা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শোক।

ঢাকা, রবিবার ১২ জুলাই, ২০২৬।

কেন্দ্রীয় কার্যালয়,

৬৬, পাইওনিয়র রোড,

কাকরাইল,রমনা, ঢাকা।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্ষীয়ান নেতা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় জিএম কাদের বলেন, “জমির উদ্দিন সরকার ছিলেন একজন সজ্জন, অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী এবং সংসদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আইন পেশায় সুনাম ও খ্যাতি অর্জন করায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তাকে পাঁচবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠান।

তিনি আরও বলেন, “জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, শালীনতা ও দায়িত্বশীল নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

মুক্তিযুদ্ধেও তাঁর অবদানের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, ১৯৭১ সালে হাইকোর্টে আইনজীবীদের যে গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, জমির উদ্দিন সরকার তাদের একজন।

জিএম কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, শুভানুধ্যায়ী ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকাহত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি দান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category