নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৫ জুলাই ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২৬তম কার্যদিবসের বৈঠকের শুরুতেই সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন মন্ত্রণালয় ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে উত্থাপিত প্রশ্নের উত্তর প্রদান করেন।
এ সময় সংসদ সদস্যরা দেশের উন্নয়ন, প্রশাসন, জনকল্যাণ এবং চলমান সরকারি কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেসব প্রশ্নের জবাবে সরকারের গৃহীত পদক্ষেপ, চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদকে অবহিত করেন।
সংসদের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব শেষে অন্যান্য নির্ধারিত কার্যক্রম পরিচালিত হয়।