ঢাকা: রাজধানী ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় শুক্রবার রাত ১১ টা ৩ মিনিটে বাইকের পেছনের সিটে থাকা যাত্রি বাইকার শাহআলম (৩৫) কে ছুরি দিয়ে দুইটি আঘাত করে, একটি আঘাত করে বাম কাঁধে আরেকটি আগাত করে ডান দিকে পিছনে পিঠের দিকে। ছুরির আঘাতে আহত হয়ে বাইকার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে ঘাতক যাত্রী বসুন্ধরার বাউন্ডারি ওয়াল টপকে পালিয়ে যায় এবং দু’জন হৃদয়বান ব্যাক্তি সেই বাউন্ডারি ওয়াল টপকে আহত ব্যাক্তিকে বাঁচাতে এগিয় আসেন এবং তারা দুইজন আহত শাহআলমকে ধরাধরি করে রিকশা যোগে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যায় এবং আহত শাহআলমকে হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা দেয়া হয়। আহত শাহআলম এর আঘাতের এবং তার শারীরিক অবস্থার খবর নিয়ে জানা যায় যে তার ফুসফুসে কিছুটা রক্ত ঝমাট বেঁধেছে এবং তা পাইপের মাধ্যমে বের করার জন্য চেষ্টা চলছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে কর্তব্যরত চিকিৎসক জানান আপাতত তিনি আশংকা মুক্ত এবং চিকিৎসক এর পর্যবেক্ষণে আছেন। আহত শাহআলম এর সাথে সাথে আমরা সরাসরি কথা বলতে না পারলেও তার আত্মির মাধ্যমে জানতে পারা যায় যে আহত শাহআলম এর বাইকের পিছনে থাকা যাত্রী শাহআলমের কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করে, শাহআলম কোন প্রতিবাদ না করে সবকিছু দিয়ে দিতে চাইলেও তাকে ছুরি দিয়ে দুটি আঘাত করে বসে বাইকের পিছনের ছিটে যাত্রীর বেসে থাকা ঘাতক ছিনতাইকারী কিন্তু কোন কিছু না নিয়েই পালিয়ে যায় ঘাতক। ছুরির আঘাতে আহত হওয়ার পরেই আহত শাহআলম তার ওয়াইফকে ফোন করে তার আহত হওয়ার খবর জানায় এবং তার ওয়াইফ খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে। আহত শাহআলম রাজধানীর বসুন্ধরায় অবস্থিত walton অফিসে চাকুরি করেন এবং পাশাপাশি পরিবারের জন্য একটু বাড়তি আয়ের আশায় অবসর সময়ে বা ছুটির দিনে বাইকে রাইড শেয়ার করতেন। ঘটনাটি ঘটে বসুন্ধারা আবাসীক এলাকার A ব্লক, ৯ নাম্বার রোডের পশ্চিম মাথায় বাউন্ডারি ওয়ালের কাছে অন্ধকারে । ঘটনার পর খবর পেয়ে ভাটারা থানার পুলিশ ঘঠনাস্থলে ছুটে আসে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘঠনাস্থলের পাশের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ১১টা ১ মিনিট ৩৫ সেকেন্ডে শাহআলম তার বাইকের পিছনে যাত্রী নিয়ে বাড়িটি অতিক্রম করেন এবং তার দুই মিনিট পর ঘটনাটি ঘটে। পুলিশ জানায় এব্যপারে ঘাতকের পরিচয় পেতে এবং ধরতে তদনত চলমান রয়েছে।