• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক :

​সাম্প্রতিক সময়ে “ডক্টরস মুভমেন্ট ফর জাস্ট্রেস” (DMJ)-এর বিডিএস উইংয়ের মুখপাত্র হিসেবে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সংবাদ সম্মেলন ও প্রেস ব্রিফিং করা ডা. হাবিবুর রহমান সোহাগের আসল পরিচয় নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

 

উসকানিমূলক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এই সংবাদ সম্মেলনে মুখপাত্রের ভূমিকা পালন করেন ডা. হাবিবুর রহমান। উক্ত প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিডিএস উইং-এর কেন্দ্রীয় কো-অর্ডিনেটর ডা. মো. সাইফুল ইসলাম ও ডা. মো. রিফায়েত হোসেনসহ স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

অনুসন্ধানে জানা গেছে, ডেন্টাল চিকিৎসকদের অধিকার আদায়ের কথা বললেও তিনি মূলত আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ডা. সাইফুল ও ডা. রিফায়েত এর সাথে মিলে সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

 

​মূল অভিযোগ ও ​প্রাপ্ত নথিপত্রে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), সিরাজগঞ্জ জেলা শাখার প্রকাশিত ২০২০-২০২১ সালের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি বিশ্লেষণ করে তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়ে যে তথ্যগুলো পাওয়া – স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার আওতাধীন শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ শাখার কমিটি অনুযায়ী তিনি অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা. হাবিবুর রহমান।

​দলীয় সংশ্লিষ্টতায় ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর স্মারক নং ‘স্বাচিপ/সিরাজ/১৯.০৯.২০২০.০১ প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাঁর এই পদায়ন অনুমোদিত হয়। এছাড়া বিভিন্ন দলীয় রাজনৈতিক ব্যানারেও তাঁর সরব উপস্থিতি ও পদ-পদবী রয়েছে।

 

​ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরিবর্তিত পরিস্থিতিতে স্বৈরাচারের দোসররা বিভিন্ন ব্যানারে লুকিয়ে থেকে স্বাস্থ্য খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে কি না—তা নিয়ে এখন গুরুতর প্রশ্ন তুলছেন সচেতন চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category