• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবা এবং ৪ লাখ ৪০ হাজার টাকাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গত ৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে সদর মডেল থানার একটি আভিযানিক দল শ্রীমঙ্গল রোডস্থ পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে একটি প্রাইভেটকার আটক করে। পরে চালকের তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে আটক করা হয়।

 

তল্লাশিতে দুটি শপিং ব্যাগে থাকা চারটি প্যাকেট থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২) ও সাব্বির আহমদ (২৬) এবং রাজনগর উপজেলার মুরা

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবা এনে মৌলভীবাজারসহ আশপাশের এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category