• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক এপিএস হলেন ছাত্রনেতা মোঃ জাহেদ আহমেদ

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১১ আসনের বিএনপি নেতা ডক্টর এম এ কাইয়ুমের রাজনৈতিক সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রনেতা মোঃ জাহেদ আহমেদ।

সম্প্রতি তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ছাত্রনেতা মোঃ জাহেদ আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সমন্বয় এবং সহযোগিতার দায়িত্ব পালন করবেন।

ঢাকা-১১ আসনের বিএনপি নেতা ড. এম এ কাইয়ুমকে স্থানীয় নেতাকর্মীদের কাছে মাটি ও মানুষের নেতা হিসেবে উল্লেখ করা হয়। তার সঙ্গে রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ পাওয়ায় মোঃ জাহেদ আহমেদের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, নতুন দায়িত্ব পাওয়ার পর ছাত্রনেতা মোঃ জাহেদ আহমেদ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category