• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাগলনাইয়ায় বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

ফেনী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালিটি ছাগলনাইয়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান। একই সঙ্গে দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের নীতিনির্ধারকদের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category