• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উত্তরাঞ্চল ছাত্রফোরামের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্রফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়া ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ উত্তরাঞ্চলের বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তাঁর কারামুক্তি দিবসের তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রনেতা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category