• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৬: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় পার্টির ওপর সরকারি দল ও বিরোধীদল হামলা করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আশঙ্কার কথা জানান।

জিএম কাদের বলেন, বর্তমান সরকার ও বিরোধীদল একইভাবে কাজ করছে। জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনীতি করছে। রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা কিংবা হামলার মাধ্যমে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের জনগণের স্বার্থে জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাস, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category