• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

Reporter Name / ১০৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রংপুর প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ঢাকাস্থ বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টি রংপুর মহানগর ও জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পায়রা চত্বর, প্রেস ক্লাব, বেতপট্টি, সুপার মার্কেট, সিটি বাজার ও পাবলিক লাইব্রেরি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিম, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ মো. মাহাবুবুর রহমান, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুর ইসলাম যাদু, জাতীয় ছাত্রসমাজ রংপুর মহানগর সভাপতি আলমগীর হোসেন জসিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মো. ফারুক হোসেন মন্ডল, রংপুর জেলা আহ্বায়ক মাহামুদুর রহমান সুমন, জাতীয় শ্রমিক পার্টি রংপুর জেলা সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু।

এ সময় জাতীয় পার্টির জেলা ও মহানগর, বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ঢাকাস্থ বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ক্ষতিসাধন করেছে। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী এবং মব ভায়োলেন্সের শামিল।

তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করা হলে সাধারণ মানুষ তা মেনে নেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category