• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনের ড্রাগন ও লায়ন ড্যান্স

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

খুলনা জেলা প্রতিনিধি

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশিত হয়েছে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্স। বাংলাদেশ ও চীনের মধ্যকার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে চীনা শিক্ষার্থীরা মনোমুগ্ধকর এই ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) খুলনা জেলা স্টেডিয়ামে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থী এ পরিবেশনায় অংশ নেন।

জানা গেছে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কার্যক্রম চালু রয়েছে। এ কার্যক্রমের আওতায় বিকেএসপির প্রশিক্ষকেরা চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন। অন্যদিকে, ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রশিক্ষকেরা বিকেএসপির শিক্ষার্থীদের চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট উশু প্রশিক্ষণ দেন।

এ ছাড়া চীনা প্রশিক্ষকদের কাছ থেকে টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার ও ডাইভিংয়ের প্রশিক্ষণ গ্রহণ করছেন বিকেএসপির ক্রীড়াবিদেরা।

এর আগে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ও লায়ন ড্যান্সের পরিবেশনা দুই দেশের মধ্যে ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার একটি বিশেষ দিক তুলে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category