• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

নাসির উদ্দিন পলাশ এর নেতৃত্বে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ভাটারায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফুট সড়কে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সহসভাপতি নাসির উদ্দিন পলাশের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা সড়কের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা

কার্যক্রম পরিচালনা করেন এবং বৃক্ষরোপণ করেন।

 

পরে একই সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিল শেষে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী। বক্তব্যে তিনি শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বলেন, ছাত্র-জনতার ওপর হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগের বিচার নিশ্চিত না করে তাঁকে দেশে ফিরতে দেওয়া উচিত নয়।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ আর কোনো ধরনের স্বৈরাচারী শাসন ও সহিংসতা মেনে নেবে না। নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের নামে ধর্মঘট, সভা-সমাবেশ কিংবা মিছিল করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

এ সময় আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category