নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (COP31)-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও দেশে ফেরেন।
উল্লেখ্য, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত COP31 সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।