• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক এনেসথেসিওলজি সম্মেলনে প্রধান অতিথি ডা. জুবাইদা রহমান

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘চতুর্থ আন্তর্জাতিক এনেসথেসিওলজি সম্মেলন-২০২৬’। রোববার (১৫ নভেম্বর ২০২৬) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (BSACCPP) উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষক এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে অ্যানেসথেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন ম্যানেজমেন্ট বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং চিকিৎসাবিজ্ঞানের আধুনিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া একজন চিকিৎসককে ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল’ এবং চারজন চিকিৎসককে ‘এসএন সামাদ চৌধুরী গোল্ড মেডেল’ প্রদান করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকসহ দেশি-বিদেশি বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা।

আন্তর্জাতিক এ সম্মেলনের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও গবেষণার আদান-প্রদান, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং অ্যানেসথেসিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category