• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ২-৩

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে এ হামলায় অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে কার্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত মিল্টনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়।

হামলায় ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়। পাশাপাশি লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজা থাকায় ভেতরে ঢুকতে পারেনি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা।

মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে সম্ভাব্য হামলার বিষয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা সতর্ক ছিলেন। ঘটনার সময় ভবনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অবস্থান করছিলেন।

তিনি অভিযোগ করেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০-২৫ জন পুরুষ ও শতাধিক নারী এসে কার্যালয়ে হামলা চালান। এ সময় ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে থাকা লোকজনের ওপর আক্রমণ করা হয়। পুলিশকে খবর দেওয়া হলেও হামলার অধিকাংশ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেন তিনি।

মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের অন্যান্য স্থাপনার তুলনায় তাঁর কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে এবং ভবনে থাকা তাঁর ছবিও ভাঙচুর করা হয়েছে।

সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কার্যালয় সংশ্লিষ্টরা। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category