• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানী ভাটারা থানাধীন বসুন্ধরা থেকে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকাথেকে

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব ও গওহরডাঙ্গা মাদরাসার সাবেক মুহতামিম মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) সৈকত অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

মুফতি রুহুল আমিন প্রয়াত শামসুল হক ফরিদপুরী (রহ.)-এর ছেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি প্রদানের ঘটনায় তিনি আলোচনায় আসেন। এ ছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করার বিষয়টিও সে সময় আলোচনায় ছিল।

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার বিষয়টি নিয়ে সে সময় কওমি মাদরাসাভিত্তিক বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

তবে ঠিক কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category