নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত নড়াইল জেলার কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কবর জিয়ারত শেষে তিনি নিহত দুই নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ফরিদুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর বিশ্বাস, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং জেলা বিএনপি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।