নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের উদ্যোগে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২২ নভেম্বর ২০২৬) ঢাকার পুরানা পল্টনে দারুস সালাম ভবনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ নুর আলম। সভায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম লাকী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলামসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সভায় ধূমপান ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে রক্ষা করা, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন জোরদার এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা ধূমপান ও মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণ, সচেতনতামূলক প্রচার-প্রচারণা এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।