নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি-এর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক আলোচনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও পারস্পরিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।