• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের সখীপুরে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Reporter Name / ৩১৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

টাঙ্গাইল জেলা প্রতিনিধি।

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে চেতনানাশক স্প্রে করে একটি বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান ক্বারীর বড় ছেলে মো. হানিফ মিয়ার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা জানালা বা দরজার ফাঁক দিয়ে চেতনানাশক স্প্রে করে। এতে ঘরের সদস্যরা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

পরদিন সকালে পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। বর্তমানে পরিবারের চার সদস্য সেখানে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category