• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বাংলাদেশী ওই যুবকের বাড়ী দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়নগর গ্রামে। তার বাবার নাম মৃত আলাউদ্দিন ওরফে কালু মৌলভি।

আজ শনিবার (১৩ জুন) বিকেল ৩ টার দিকে দর্শনা সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলারের ৩ এস পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে ক্যাম্পের বিএসএফ টহলদল। এ সময় জুলফিকার সীমান্তবর্তী মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিল।

জুলফিকারের বড় ভাই আবু তালহা বলেন,আমার মা ছোট ভাই জুলফিকার কে ছাগলের জন্য ঘাস আনতে বললে সে বাড়ি থেকে বস্তা-হাসুয়া নিয়ে বের হয়। এরপর আর ফিরে আসেনি। বিকেলে আমরা জানতে পারি সে বর্ডারের মাঠে ঘাস কাটছিল। তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে।

তারপর দর্শনা আইসিপির বিজিবি ক্যাম্পে আমরা বিষয়টি জানাই। এখন অপেক্ষায় আছি। তবে তার ভাগ্যে কি ঘটেছে জানতে পারিনি।

বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ জানিয়েছে তাকে ভারতের রানাঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category