• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আদালতের নির্দেশে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর-নওদা ক্ষেমিরদিয়াড় কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

 

মৃত গৃহবধূ মনোয়ারা খাতুন (৪৫) নওদা ক্ষেমিরদিয়াড় এলাকার বাসিন্দা ছিলেন। লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা খাতুন প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ২০ মার্চ তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্বামী আমিন ব্যাপারী বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

 

মামলার সূত্রে জানা যায়, মনোয়ারা খাতুনের ছেলে সুমন কুষ্টিয়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পায় ভেড়ামারা থানা পুলিশ। তদন্তের স্বার্থে আদালত মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন।

 

লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. লতিফুল কবির লিমন এবং ভেড়ামারা থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম (রকিব)।

 

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) মো. রাকিবুল ইসলাম (রকিব) বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

ছবি ক্যাপশন: আদালতের নির্দেশে ভেড়ামারার রামকৃষ্ণপুর-নওদা ক্ষেমিরদিয়াড় কবরস্থান থেকে গৃহবধূ মনোয়ারা খাতুনের মরদেহ উত্তোলনের দৃশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category