ম্যানেজমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ও অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন মহোদয়।
আজ ১৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রাজশাহী জেলার হিসাব শাখা ১ম অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন জনাব খন্দকার মোঃ শামীম হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়।
পরিদর্শনকালে রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মহোদয় হিসাব শাখা, রাজশাহীর সংশ্লিষ্ট রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরিফুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।