কূটনৈতিক প্রতিবেদক
কুয়ালালামপুর, ২২ জুন ২০২৬: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান MMC Ports-এর চেয়ারম্যান Syed Mokhtar Al-Bukhary।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কুয়ালালামপুরের Shangri-La Kuala Lumpur হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা স্থাপন এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে এমএমসি পোর্টসের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়।
এ সময় বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সরকারের শিল্প উন্নয়ন নীতির বিভিন্ন দিক তুলে ধরেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।