• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অসহায়, দরিদ্র ও পথশিশুদের আস্থার ঠিকানা টঙ্গীর ব্যাংকের মাঠের আফরিনা বেগম

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:
সমাজের অবহেলিত, অসহায়, দরিদ্র ও পথশিশুদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকার সমাজসেবী আফরিনা বেগম। নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে তিনি বহু মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, যে কোনো অসহায় মানুষ বিপদে পড়লে আফরিনা বেগম আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে পথশিশু, দুস্থ নারী এবং নিম্ন আয়ের পরিবারের পাশে থেকে তিনি নীরবে মানবসেবার কাজ করে চলেছেন।
এলাকাবাসী জানান, প্রচারের আলো থেকে দূরে থেকে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তার এই উদ্যোগে অনেক অসহায় মানুষ নতুন করে বেঁচে থাকার সাহস ও অনুপ্রেরণা পাচ্ছেন।
সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের বিশ্বাস, সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
আফরিনা বেগম বলেন, “মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় আনন্দ। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category