স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) শেষে জাতীয় সংসদ ভবনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ জুন ২০২৬) সংসদের অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।
এ সময় বিরোধীদলের অন্যান্য সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সংসদ অধিবেশন শেষে এ সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
তবে সাক্ষাৎকালে কোনো রাজনৈতিক বা নীতিগত বিষয়ে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।