• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর যৌথ বিশেষ মহড়া পরিদর্শন করবেন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহত নারী পাইলট

Reporter Name / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কূটনৈতিক ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলে বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানের নারী পাইলট আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানটি নিচু দিয়ে উড়ছিল। এ সময় সেটি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহত নারী পাইলটকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, পাইলটের শরীরে আঘাত লাগলেও তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। দুর্ঘটনায় বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচু উচ্চতায় উড্ডয়নের সময় বৈদ্যুতিক তারের সঙ্গে সংঘর্ষের কারণেই এ দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category