• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর যৌথ বিশেষ মহড়া পরিদর্শন করবেন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার প্রাইভেট কার

Reporter Name / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের দিকনির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে ০১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩০ মিনিটে আশুলিয়া থানাধীন নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ মাসুম (২২), পিতা: মুক্তার হোসেন। ২। মোঃ সোয়েব শেখ (২০), পিতা: মোঃ জামাল শেখ। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সর্বমোট ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২,৬০,০০০/- (বার লক্ষ ষাট হাজার) টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের TOYOTA M-CROP প্রাইভেট কার জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২২,০০,০০০/- (বাইশ লক্ষ) টাকা।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category