নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাংলামোটর এলাকায় ট্রাফিক সিগন্যালের সামনে এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে শওকত আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি ঘটার পরপরই আশপাশের লোকজন অভিযুক্তকে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে তাকে নিকটস্থ পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর আটক শওকত আলীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রমনা থানায় পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।