নিজস্ব প্রতিবেদক
দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭৪ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে এলপিজি ব্যবহারকারী পরিবার এবং অটোগ্যাসচালিত যানবাহনের মালিকরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।